শনিবার, ১৫ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » চলন্ত বাসে প্রবাসীকে ধর্ষণ চেষ্টা, চালক-হেলপার গ্রেপ্তার
চলন্ত বাসে প্রবাসীকে ধর্ষণ চেষ্টা, চালক-হেলপার গ্রেপ্তার
১৫ জুন ২০১৯ ১৮:০৯:৩১
পক্ষকাল সংবাদ-
মানিকগঞ্জের ঘিওরে চলন্তবাসে প্রবাসী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- স্বপ্ন পরিবহণের চালক নায়েব আলী (৪০) ও হেলপার সোহাগ (২০)। চালকের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এবং হেলপারের বাড়ি নাটেরের নলডাঙ্গায়।
শনিবার আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আশরাফুল আলম জানান, জর্ডান ফেরত ওই নারী শুক্রবার সন্ধ্যায় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা দিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছে। এরপর তার গ্রামের বাড়ির ঘিওরের উদ্দেশ্যে স্বপ্ন পরিবহণের একটি বাসে উঠেন। রাস্তায় সব যাত্রী নেমে গেলে বাসের আলো বন্ধ করে দিয়ে চালক নায়েব আলী ও হেলপার সোহাগ তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারী চিৎকার চেঁচামেচি করলে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। বাসটি দ্রুত বেগে দৌলতপুর দিকে চলে যায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং গাড়ির পেছনে ধাওয়া করেন। পরে দৌলতপুর থানা পুলিশের সহায়তায় চালক ও হেলপারকে আটক করা হয়।
এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ