শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৯ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » যুক্তরাজ্য বিএনপির নূতন মিশন গোপালগঞ্জের পুলিশ
প্রথম পাতা » রাজনীতি » যুক্তরাজ্য বিএনপির নূতন মিশন গোপালগঞ্জের পুলিশ
৪৬৫ বার পঠিত
শুক্রবার, ৯ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্য বিএনপির নূতন মিশন গোপালগঞ্জের পুলিশ

---পক্ষকাল প্রতিবেদক: যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এমন ব্যক্তিদের নিয়ে গঠিত একটি  সংগঠন ‘একশন গ্রুপ টু সাপোর্ট পলিটিক্যাল ভিক্টিমস ইন বাংলাদেশ’ বুধবার পূর্ব লন্ডনের ব্লু মুন সেন্টারে এক সংবাদ সম্মেলন করে জানান বাংলাদেশ পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের কতজন সদস্য রয়েছে তার একটি তালিকা তৈরি করছে যুক্তরাজ্যভিত্তিক  সংগঠনটির নেতারা

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ডেপুটি চিফ কো-অর্ডিনেটর এবং যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য তমিজ উদ্দিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের পুলিশ বাহিনীর উচ্চপদে কতজন এবং বিভিন্ন জেলা ও থানার পুলিশ প্রশাসনে কতজন পুলিশ সদস্য গোপালগঞ্জের, সেই তালিকা প্রকাশ করবে সংগঠনটি। পুলিশ ও র্যা বের যেসব সদস্য বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালানোর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছেন, তাঁদেরও একটি তালিকা তৈরি করা হচ্ছে। এসব তালিকা তৈরিতে ছবি, ভিডিও ফুটেজ ও তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করার জন্য বাংলাদেশে বিরোধী দলের নেতা-কর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শরিফুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাবেক আহ্বায়ক কমিটির জয়েন্ট সেক্রেটারি আলিমুল হক। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হামিদুল হক আফিন্দী, সদস্য আবুল হাসনাত প্রমুখ।



এ পাতার আরও খবর

আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)