শনিবার, ১ জুন ২০১৯
প্রথম পাতা » » অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করবে জাপান
অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করবে জাপান
পক্ষকাল সংবাদ-
২৯ মে ২০১৯, টোকিও: প্রধানমন্ত্রীর জাপান সফরের দ্বিতীয় দিনে, বাংলাদেশে অগ্নিদগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে, প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন, জাপান সোসাইটি অফ বার্ন ইঞ্জুরীজ এর প্রেসিডেন্ট ও জাপান বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (জেবিএমএ) এর ভাইস-প্রেসিডেন্ট, আধ্যাপক হিরোয়ুকি সাকুরাই। জেবিএমএ ২০১৩ সাল থেকে একটি সমঝোতা স্বারকের মাধ্যমে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের, বার্ণ ও প্লাস্টিক সার্জারী ডিপার্টমেন্টকে সহযোগিতা প্রদান করে আসছে। এই সমঝোতার মাধ্যমে প্রতিবছর বাংলাদেশী বার্ণ ও প্লাস্টিক সার্জনরা টোকিও ওম্যান্স মেডিক্যাল ইউনিভার্সিটির প্লাস্টিক ও রিকন্সট্রাকটিভ সার্জারী ডিপার্টমেন্টে উচ্চতর ফেলোশীপ ট্রেইনিং পেয়ে আসছেন। পাশাপাশি প্রতিবছর একটি জাপানী বার্ণ ও প্লাস্টিক সার্জন দল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের জটিল অপারেশনের ট্রেইনিং দিয়ে আসছেন। এ বছর ফেব্রুয়ারী মাসে জাপানী বার্ণ ও প্লাস্টিক সার্জন দল ঢাকা সফরকালে চকবাজারে অগ্নিকান্ডের ভয়াবহতা প্রত্যক্ষ করেন। পরবর্তীতে মার্চে বনানীর ভয়াবহ অগ্নিকান্ডের খবরও সংবাদ মাধ্যমে জানতে পারেন তারা। সেই প্রেক্ষাপটে, শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হওয়াতে, এখন থেকে জেবিএমএ এই ন্যাশনাল ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্বাক্ষরের মধ্যমে, ট্রেইনিং প্রোগামের পাশাপাশি, বাংলাদেশ থেকে ন্যাশনাল ইনস্টিটিউটের মাধ্যমে অগ্নিদগ্ধ রোগীদের জাপানে পাঠানো হলে তাদের চিকিৎসার সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ অনুষ্ঠান্টি সমন্বয় করেন, শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক সামন্তলাল সেন এবং জিবিএমএ এর বংলাদেশ জেনারেলে সেক্রেটারি ডঃ শেখ আলীমুজ্জামান।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত