শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » রায়পুরে সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » রায়পুরে সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
৫২২ বার পঠিত
বৃহস্পতিবার, ২ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রায়পুরে সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নে ভূমি অফিসের দায়িত্বে থাকা ভূমি সহকারী কর্মকর্তা মো. আবদুল আলী ও সহকারীদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, এ অফিসে যোগদানের দুই বছরের মাথায় অফিসটি তিনি এখন দুর্নীতির চরম শিকড়ে নিয়ে গেছেন। উপজেলার উত্তর-দক্ষিণ চরবংশী এই ২টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে এ অফিসটি।

জমি সংক্রান্ত নামজারীসহ বিভিন্ন বিষয়ে আসা দুই ইউনিয়নের গ্রামের সহজ-সরল গরীব জেলে, ভূমিহীন লোকজন তার কাছে এসে হয়রানির স্বীকার হচ্ছেন অনবরত।

সূএমতে, এই অফিসে রয়েছে অসংখ্য দালাল। দালালদের মাধ্যমে অফিসে আসা লোকজনকে হয়রানি করা হয়। দক্ষিণ চরবংশী জৈনক ব্যক্তিরা খাজনা দিতে এসে এ অফিসে হয়রানির শিকার হয়েছেন।

অত্র ইউনিয়নের সিডু, রহিম আলী মিঝি তারেক সর্দার, আব্বাসসহ কয়েকজন তাদের জমি নামজারী করতে দুই তিন মাসে ১০/১২ হাজার টাকা করে দিয়েছেন। এ ছাড়া রহম আলী নামে তাদের সামান্য জমির নামজারী করতে এলে তাদের কাছ থেকে নিয়েছেন আট হাজার টাকা করে।

ভূমি সহকারি কর্মকর্তা মো. আবদুল আলী যোগদানের পর থেকে দুইটি ইউনিয়নে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চালাচ্ছেন ড্রেজার মেশিন।

জনশ্রুতি রয়েছে- গোপন দফারফার মাধ্যমে মৌখিক ড্রেজার মেশিন চালানোর এ কাজ অহরহ করে যাচ্ছেন এ তহসিলদার ও সহকারিরা। তাদের কর্মকাণ্ডে ভুক্তভোগী স্থানীয়রা ররাগে-ক্ষোভে ফুঁসে উঠছেন।

এ ব্যাপারে কথা হলে তহসিলদার আলী আহম্মদ বলেন, আমি ওই পরিমান টাকা নেই নি, এগুলো মিথ্যা। যাহারা বালু উত্তোলণের জন্য ড্রেজার চালায় তারা আমাদের কথা শুনছেনা।

এদিকে গ্রাহকদের মধ্যে সহজ-সরল হয়রানির শিকার লোকজন গনমাধ্যম কর্মীদের বলেন, ভূমি সহকারি কর্মকর্তা ও সহকারিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)