শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের নির্দেশ
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের নির্দেশ
৪৬৪ বার পঠিত
রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের নির্দেশ

ডেস্ক -আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উদযাপনে সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে সরকার। দিবসটি উদযাপনে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অধিদপ্তরগুলোতে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে জাতীয় কর্মসূচি গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

সভায় সিদ্ধান্ত অনুসারে, সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করতে হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সভায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে জাতীয় কর্মসূচি গৃহীত হয়েছে।

সভার সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে গত ১৮ মার্চ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি পাঠিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সে প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৬ এপ্রিল অধিদপ্তরগুলোকে চিঠি পাঠিয়ে দিবসটি উদযাপনে প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাকে জানায়, ইতোমধ্যে দিবসটি উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের চিঠি পাঠানো হয়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)