সেতুতে উঠতে হয় মই দিয়ে!
ডেস্ক পক্ষকাল -
শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া ঘোনাপাড়া গ্রামের মোহন মাস্টারের বাড়ির পাশে খালের উপর নির্মিত কংক্রিট সেতুর দু’পাশের সংযোগ সড়ক নেই। আর তাই সেতুতে উঠতে মই ব্যবহার করতে হয়। এ অবস্থায় সেতুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ডায়া ঘোনাপাড়া গ্রামের রুহুল, আব্দুল সালাম, গনি প্রামানিক, লিটন প্রামানিক ও সালমা খাতুন বলেন, ২০১৬-১৭ অর্থবছরে ৩৮ লাখ টাকা ব্যয়ে শাহজাদপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ৪০ ফুট দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করে। সেই থেকে সেতুর দু’পাশে কোনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। সংযোগ সড়কের অভাবে সেতুটিতে উঠতে মই ব্যবহার করতে হয়। মই ছাড়া সেতুটিতে ওঠা যায় না। সেতুতে এলাকাবাসী এখন গোবরের ঘোষি, ভেজা কাপড়, লেপ, তোষক ও কাঁথা-বালিশ শুকানোর কাজে ব্যবহার করছে। এজন্য তারা সেতুর উত্তর পাশে একটি কাঠের মই স্থাপন করে নিয়েছে। তারা অবিলম্বে সেতুর দু’পাশের সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান।
হাবিবুল্লাহনগর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার বলেন, এলাকাবাসী মাটি না দেয়ায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি। আগামী সেশনে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিক দিয়ে সেতুর সংযোগ সড়ক করার পরিকল্পনা করা হয়েছে। এতে কাজ না হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী বলেন, সরেজমিন পরিদর্শন করে অচিরেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত