শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » ‘অবৈধ সরকারের রক্তচক্ষুর কাছে তিনি কখনোই মাথানত করেননি’
প্রথম পাতা » রাজনীতি » ‘অবৈধ সরকারের রক্তচক্ষুর কাছে তিনি কখনোই মাথানত করেননি’
৩৫২ বার পঠিত
রবিবার, ২১ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘অবৈধ সরকারের রক্তচক্ষুর কাছে তিনি কখনোই মাথানত করেননি’

পক্ষকাল ডেস্ক - জেষ্ঠ্য সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাহফুজ উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের বর্তমান ক্রান্তিলগ্নে সাহসী সাংবাদিক মাহফুজউল্লাহর মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও বেদনার্ত। সাংবাদিকতা জীবনে তার মতো একজন নির্ভীক সাংবাদিকের পৃথিবী থেকে বিদায় নেয়া দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।

এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মাহফুজ উল্লাহর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজনদের, প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

আজ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক শোক বার্তায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

প্রবীণ সাংবাদিক মাহফুজ উল্লাহ প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, মাহফুজ উল্লাহর মৃত্যুতে গণতন্ত্রকামী মানুষের মনে গভীর হতাশার সৃষ্টি করেছে।

পেশাগত দায়িত্ব পালনে মাহফুজ উল্লাহ নির্ভীক ও দ্বিধাহীন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অবৈধ সরকারের রক্তচক্ষুর কাছে তিনি কখনোই মাথানত করেননি। সরকারি ক্রোধের পরোয়া না করে গণতন্ত্রের পক্ষে তার উচ্চারণ ছিল শাণিত ও সুস্পষ্ট।

আজ (রোববার) বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাহফুজ উল্লাহ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিতসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)