বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিব নগর দিবসের অনুষ্ঠান শুরু
মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিব নগর দিবসের অনুষ্ঠান শুরু
হয়েছে।
বুধবার সূর্য্যদ্বয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পনের মধ্যদিয়েযথাযথ মর্যাদার সাথে মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিব নগর দিবসের অনুষ্ঠান শুরু করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে সকাল ৯ টায় আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে আনুষ্ঠানিক ভাবে পুস্পমাল্য অর্পন করা হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শেখ হাসিনা মঞ্চের সামনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এসময় বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ, সরকারী শিশু পরিবার, মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে মেয়েরা কুজকাওয়াজ প্রদর্শন করে। অতিথি বৃন্দ সালাম গ্রহন করেন। এসময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মঞ্চে উপস্থিত ছিলেন।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা