শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » শুক্রবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেবে হাসপাতাল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » শুক্রবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেবে হাসপাতাল
৪৯৮ বার পঠিত
বুধবার, ৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুক্রবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেবে হাসপাতাল

সংবাদ পক্ষকাল -

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন অনেকটাই সুস্থ। পরিববার পরিজন ও শুভাকাঙ্খিদের সাথে কথা বলতে পারছেন।

শুক্রবার (৫ এপ্রিল) ছাড়পত্র দেবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল। সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নেওয়া হবে। ওই বাসায় এক মাস থেকে চিকিত্সা নেবেন কাদের।

উল্লেখ্য, গত ৩ মার্চ বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। উন্নত চিকিত্সার জন্য পর দিনই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

এদিকে, শুক্রবার বাসায় ফিরছেন নেতা। এমন কথা শুনার পর থেকেই দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খিদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তাদের এখন একটাই প্রশ্ন, কখন নেতা ফিরবেন স্বদেশের বুকে দলীয় নেতাকর্মীদের মাঝে? যিনি (ওবায়দুল কাদের) রাজনীতির মাঠ চষে বেড়াতেন এবং দলীয় নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন স্বপ্রণোদিত হয়ে, কাউকে বলে দিতে হত না। অথচ নেতা আজ চিকিৎসার জন্য সুদূর সিঙ্গাপুর। চাইলেই দেখা পাওয়া যাচ্ছে না কাদের ভাইকে। কবে আসবে দলের অন্যতম প্রাণভ্রমরা। অপেক্ষার প্রহর গুনছে দলর শীর্ষ পর্যায় থেকে তৃণমূল। কবে আসবে নেতা। আগের মত খোঁজ খবর নিতে পারবে আমাদের? বলবে কোথায় তোমরা আমি তোমাদের এলাকায়। কাদের ভাই অপেক্ষায় আওয়ামী লীগের নেতারা। অপেক্ষায় বাংলাদেশ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু নাসের বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে অনেক ভালো। তিনি এখন কেবিনে চিকিত্সা নিচ্ছেন। শুক্রবার ভাড়া বাসায় থেকে চিকিত্সা নেবেন। তিনি বলেন, ওবায়দুল কাদের চিকিত্সক ও তার আত্মীয়-স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)