শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » রাঙ্গামাটিতে গোলাগুলির খবরটি ‘গুজব’
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » রাঙ্গামাটিতে গোলাগুলির খবরটি ‘গুজব’
৫৩৪ বার পঠিত
বুধবার, ৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গামাটিতে গোলাগুলির খবরটি ‘গুজব’

পক্ষকাল ডেস্ক-

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দু’গ্রুপ গোলাগুলির যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়ে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেন , কোনো এক পক্ষ মিথ্যা তথ্য প্রচার করেছে।

এদিকে, রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির খবরটি গুজব। একই সঙ্গে রাজস্থলীতে সাতজন নিহতের যে খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে সেটিকে ভুয়া বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাজস্থলী উপজেলায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে গোলাগুলির কোনো প্রমাণ পায়নি তারা। একই সঙ্গে এ ঘটনায় কেউ নিহত হয়নি। এমনকি কারও মরদেহ পাওয়া যায়নি।

বুধবার সকালে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পিজক পাড়ায় সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির খবর আসে কয়েকটি গণমাধ্যমে। এরপরই ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ।

জেলা প্রশাসক জানান, এ রকম ঘটনার সংবাদ আসার পরপর সেখানে সংশ্লিষ্ট থানার ওসি যান। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও যান। সকাল ১০টা থেকে এ পর্যন্ত (বিকেলে পৌনে ৪টা) সেখানে তল্লাশি চালানো হয়েছে। এরকম কোনো ঘটনার প্রমাণ আমরা পাইনি।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক বলেন, বুধবার ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির খবর আসে। এতে বেশ কয়েকজন আরাকান বিদ্রোহী নিহত হয়েছেন বলেও খবর পাওয়া যায়। কিন্তু পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে কারও মরদেহ খুঁজে পাননি।
কাজেই বলা যায় এ খবরটি সম্পূর্ণ গুজব। বিভিন্ন গণমাধ্যমে আমার যে বক্তব্য এসেছে সেটি সঠিক নয়। রাজস্থলীতে কেউ নিহত হয়েছে এমন তথ্য আমি কাউকে দেইদেসরাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির বলেন, রাজস্থলী এমন কোনো ঘটনা ঘটেনি। এরপরও বিভিন্ন গণমাধ্যমে খবর পেয়ে রাজস্থলী থানা পুলিশের ওসিসহ পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়।
তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাননি। সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির খবরটি গুজব। কারা এ ধরনের খবরটি ছড়িয়েছে তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির আরও বলেন, কয়েকটি টেলিভিশন ও পত্রিকাতে রাজস্থলীতে গোলাগুলিতে ‘সাতজন নিহত’ বলে ব্রেকিং খবর প্রচার করা হয়। অথচ ওসি মাহবুব আমাকে বলেছেন ঘটনাস্থলে গিয়ে কারও মরদেহ পাওয়া যায়নি। সাংবাদিকরা কোথায় এ তথ্য পেলেন আমি জানি না। রাজস্থলীতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)