শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শপথ নিলেন গণফোরাম নেতা মোকাব্বির
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শপথ নিলেন গণফোরাম নেতা মোকাব্বির
৪৭৮ বার পঠিত
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শপথ নিলেন গণফোরাম নেতা মোকাব্বির

পক্ষকাল সংবাদ-

১১ তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরাম নেতা মোকাব্বির খান শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় সংসদ কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমদ খান।
এর মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে বিএনপি থেকে নির্বাচিত ছয়জন ছাড়া অন্য সকল সংসদ সদস্যের শপথগ্রহণ সম্পন্ন হলো।
এর আগে স্পিকারকে শপথের ব্যবস্থা করতে চিঠি দেন মোকাব্বির খান। এরপর মঙ্গলবার দুপুরে তার শপথগ্রহণ করার কথা জানান স্পিকারের একান্ত সচিব এমএ কামাল বিল্লাহ।
তবে মোকাব্বির খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি দলীয় প্যাড ‘চুরি’ করে স্পিকারকে শপথের চিঠি পাঠিয়েছেন।
এ বিষয়ে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘শপথ না নেয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই কেন্দ্রীয় কমিটির আরেকটি সভা আছে। তার আগেই তিনি কেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিতে যাচ্ছেন, তা বুঝতে পারছি না।’
গণফোরামের প্যাডে পাঠানো চিঠির বিষেয়ে তিনি বলেন, ‘মোকাব্বির গণফোরামের প্যাড ‘চুরি’ করে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
অন্যদিকে স্পিকারকে চিঠি দেয়ার পর মোকাব্বির সাংবাদিকদের বলেছিলেন, ‘দলীয় সিদ্ধান্তেই শপথ নিচ্ছি। এ নিয়ে কোনো বিতর্ক নেই।’
গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে গণফোরাম থেকে দুই জন সংসদ সদস্য নির্বাচন হন। তারা হলেন মৌলভীবাজার-২ আসনে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করা সুলতান মনসুর এবং সিলেট-২ আসনে গণফোরামের প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে নির্বাচন করা মোকাব্বির খান। সুলতান মনসুর এরই মধ্যে শপথ নিয়েছেন। আর মোকাব্বির খান আজ শপথ নিলেন।
নির্বাচনে ছয়টি আসন পায় বিএনপি। কিন্তু দলটি ‘ব্যাপক ভোট ডাকাতির’ অভিযোগ এনে নির্বাচনের ফলাফল বর্জন করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)