শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » ‘মেরী এন্ডারসন’ রেস্তোরাঁয় ডিবির অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ৭০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » ‘মেরী এন্ডারসন’ রেস্তোরাঁয় ডিবির অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ৭০
৫০২ বার পঠিত
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘মেরী এন্ডারসন’ রেস্তোরাঁয় ডিবির অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ৭০

পক্ষকাল সংবাদ-
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান রেস্তোরাঁ ‘মেরী এন্ডারসনে’ পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশ।এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮১ কার্টুন (প্রতি কার্টুনে ২৪টি ক্যান) বিয়ার ও ৪ কার্টুন (৪০ বোতল) বিদেশি মদ জব্দ করা হয়।তিনি জানান, এ ঘটনায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশনায় চালানো এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবি পুলিশের অতিরিক্ত সুপার সুভাস চন্দ্র সাহা। এতে ডিবি পুলিশের সঙ্গে ফতুল্লা থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
ডিআইও-১ মমিনুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ হারুন
অর রশীদ যোগদানের পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। এ সব কর্মকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া নগরীর বড় জুয়ার আসরগুলো গুড়িয়ে দেয়া হয়েছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)