শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » » বনানীতে আগুন: মা আমাকে বাঁচাও
প্রথম পাতা » » বনানীতে আগুন: মা আমাকে বাঁচাও
৪২৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বনানীতে আগুন: মা আমাকে বাঁচাও

পক্ষকাল ডেস্ক - রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ২২তলা ভবনের আগুন লাগার পরপরই ফাহাদ ইবনে কবির নামে এক যুবক তার মা ফরিদা ইয়াসমিনের কাছে ফোন দেন।

ফাহাদ ইবনে কবির তার মা ফরিদা ইয়াসমিনকে মোবাইলে জানান, ভবনের ভেতরে আগুনের ধোঁয়ায় আমার নিশ্বাস বন্ধ হয়ে আসছে মা। আমি দম নিতে পারছি না। আমাকে বাঁচাও মা।
ছেলের সঙ্গে মোবাইলে কথা বলার পরপরই মা ফরিদা ইয়াসমিন ছেলের সন্ধানে চলে আসেন বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ২২তলা এফ আর ভবনের নিচে। সেখানে ছেলের সন্ধানে আর্তনাদ শুরু করেন তিনি।

জানা যায়, ফাহাদ ইবনে কবিরের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে। দুই ভাইয়ের মধ্যে ফাহাদ ছোট। ফরিদা ইয়াসমিন ঢাকায় ছেলের সঙ্গে থাকেন। তার ছেলে ওই ভবনের ১২ তলায় ডাট গ্রুপে কাজ করেন। সেখানকার আইটি ইঞ্জিনিয়ার তার ছেলে। এফ আর ভবনের নিচে অবস্থান নিলেও এখনো সন্তানের খোঁজ পাননি মা ফরিদা ইয়াসমিন।

ফরিদা ইয়াসমিন বলেন, এফ আর ভবনে আগুন লাগার পর আমার ছেলের সঙ্গে এক ঘণ্টা আগে কথা হয়েছে। মোবাইলে ফাহাদ আমাকে বলেছে মা আমার নিশ্বাস বন্ধ হয়ে আসছে, আমাকে বাঁচাও। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে ছুটে আসি। এখন ফাহাদের মোবাইল নম্বর বন্ধ পাচ্ছি। এখনো তার সন্ধান পাইনি। আমি পাগলের মতো তাকে খুঁজছি। জানি না ছেলের ভাগ্যে কি ঘটেছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফ আর টাওয়ারের ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

আগুন লাগার পর ২২তলা ভবনটিকে আটকা পড়েছেন অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন ভবনে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত লোকজন জানালা দিয়ে বাঁচার আকুতি জানিয়েছেন। তাদের অনেককেই চিৎকার করতে শোনা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ অগ্নিকাণ্ডে সাতজন নিহতের খবর পাওয়া গেছে। তারা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।

এদিকে, আগুন নিয়ন্ত্রণের আসার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দীর্ঘক্ষণ কাজ করার পর বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলো।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)