শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত
৪৫৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত

পক্ষকাল : আসন্ন বোরো মৌসুমে ১২ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১০ লক্ষ মেট্রিক টন সেদ্ধ চাল, দেড় লক্ষ মেট্রিক টন আতপ চাল এবং দেড় লক্ষ মেট্রিক টন ধান (এক লক্ষ মেট্রিক টন চালের সমপরিমান) সংগ্রহ করা হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘৩৬ টাকা দরে সেদ্ধ চাল, ৩৫ টাকা দরে আতপ চাল এবং ২৬ টাকা দরে ধান সংগ্রহ করা হবে। গম সংগ্রহ করা হবে ২৮ টাকা দরে। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। গম সংগ্রহ করা হবে ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘গত বছর ৯ লক্ষ মেট্রিক টন চাল এবং দেড় লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছিল সরকার। বর্তমানে সরকারের বিভিন্ন গুদামে মজুদ আছে ১২ লক্ষ ৯৭ হাজার মেট্রিক টন চাল ও ১ লক্ষ ৬১ হাজার মেট্রিক টন গম।’

তিনি আরো বলেন, ‘এবার মোট সংগ্রহের মধ্যে থাকছে দেড় লাখ টন ধান, যা কৃষকের কাছ থেকে সরাসরি কিনবে সরকার।’

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রী ড. এনামুর রহমান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ কমিটির সদস্যরা ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)