আ.লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
পক্ষকাল ডেস্ক - লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের মাসিক সভায় দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের না ডাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন সভায় উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহান স্বাধীনতা দিবস ও মাসিক সভা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীসহ তাদের কর্মীদের সভায় ডাকা হয়নি। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন দলীয় অফিসে উপস্থিত হয়ে আলোচনা সভা শুরুর পর বিদ্রোহী প্রার্থীসহ তাদের কর্মীরা সভায় উপস্থিত হলে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। পরে পুলিশি নিরাপত্তায় সংসদ সদস্য মোতাহার হোসেন দলীয় অফিস ত্যাগ করেন।
এ ঘটনায় উপজেলা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ কার্যালয়সহ শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা