শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » সোমালিয়ার শ্রম মন্ত্রণালয়ে হামলা, উপ-শ্রমমন্ত্রীসহ নিহত ১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » সোমালিয়ার শ্রম মন্ত্রণালয়ে হামলা, উপ-শ্রমমন্ত্রীসহ নিহত ১৫
৪৬৮ বার পঠিত
সোমবার, ২৫ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোমালিয়ার শ্রম মন্ত্রণালয়ে হামলা, উপ-শ্রমমন্ত্রীসহ নিহত ১৫

সোমালিয়ার শ্রম মন্ত্রণালয়ে হামলা, উপ-শ্রমমন্ত্রীসহ নিহত ১৫
সোমালিয়ার শ্রম মন্ত্রণালয়ে হামলা, উপ-শ্রমমন্ত্রীসহ নিহত ১৫

মোগাদিশু, ২৪ মার্চ- সোমালিয়ার শ্রম মন্ত্রণালয়ে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের হামলায় উপ-শ্রমমন্ত্রী সাকার ইবরাহিম আবদুল্লাসহ ১৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

শনিবার দেশটির গোয়েন্দা সংস্থার সদরদপ্তরের কাছাকাছি অবস্থিত মন্ত্রণালয়টির ভবনের গেটে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের পর আল-শাবাবের যোদ্ধারা ভেতরে প্রবেশ করে। পুলিশের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে কাতারের গণমাধ্যম আল জাজিরা।

পুলিশ কর্মকর্তা মোহামেদ হুসেইন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, বন্দুকধারীরা ভবনটিতে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই উপ-শ্রমমন্ত্রী তার গ্রাউন্ড-ফ্লোরে নিহত হন।

আরেক পুলিশ কর্মকর্তা মেজর আলি আব্দুল্লাহি যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, যে চার বন্দুকধারী ভেতরে প্রবেশ করেছিল, তাদেরকে গুলি করে হত্যা করেছে ভবনটির নিরাপত্তার দায়িত্বে থাকা সৈন্যরা।

ভবনটির সামনে যিনি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটনা, তিনিও নিহত হয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

দেশটির আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আব্দিকাদির আব্দিরাহমানের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এই ঘটনায় ১১ জন আহত হয়েছেন। কিন্তু পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, এই ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

আল-শাবাব এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তাদের একজন যোদ্ধা মন্ত্রণালয়টির ভবনের গেটে গাড়িবোমা বিস্ফোরণ ঘটান এবং অন্যরা ভবনটির ভেতরে প্রবেশ করেন।

সূত্র: আরটিভি



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)