শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » শিক্ষামন্ত্রীর আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » শিক্ষামন্ত্রীর আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত
৪৪৯ বার পঠিত
রবিবার, ২৪ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষামন্ত্রীর আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত

সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের আশ্বাস দিয়ে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরই প্রেক্ষিতে ১ মাসের জন্য অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে নন-এমপিও ভুক্ত শিক্ষকরা।

রোববার (২৪ মার্চ) বেলা সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।

দীপু মনি বলেন, ‘আমি আপনাদের কষ্টের বিষয়টা জানি। এমপিওভুক্তি ছাড়া আপনারা কীভাবে জীবন যাপন করেন, সে খবরও আমার কাছে রয়েছে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে।’

মন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে আবেদন গ্রহণ কার্যক্রম শেষ করেছি। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও কার্যক্রম অর্থসংশ্লিষ্ট বিষয়, তাই এটি বাস্তবায়নে নানা প্রক্রিয়া প্রয়োজন রয়েছে। এ কারণে কিছুটা সময় নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওকরণ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার রয়েছে। আমি ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি। আগামী অর্থবছরে এমপিওভুক্তকরণে নতুন অর্থ বরাদ্দ দেয়া হবে বলে জানানো হয়েছে। আপনারা বাড়ি ফিরে যান। খোলা আকাশের নিচে রোদের মধ্যে দাঁড়িয়ে আর কষ্ট করবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, যাতে আপনাদের কষ্ট দূর করা সম্ভব হয়।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিব বলেন, শিক্ষামন্ত্রী আপনাদের জন্যই এখানে এসেছেন। তিনি আপনাদের বিষয়টি দেখবেন। আশা করি আপনারা মন্ত্রীর আশ্বাসে বাড়ি ফেরে যাবেন।

এদিকে এমপিওভুক্তির দাবিতে রাজপথে টানা অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে ১০ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজনকে জাতীয় হৃদরোগ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)