শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » যে কারণে ভাইকে পদ থেকে সরিয়ে দিলেন এরশাদ
প্রথম পাতা » রাজনীতি » যে কারণে ভাইকে পদ থেকে সরিয়ে দিলেন এরশাদ
৪৯১ বার পঠিত
শনিবার, ২৩ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে কারণে ভাইকে পদ থেকে সরিয়ে দিলেন এরশাদ

পক্ষকাল - জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর ছোট ভাই গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।

গত শুক্রবার (২২ মার্চ) রাতে এরশাদের স্বাক্ষর করা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যেহেতু জনাব কাদের পার্টি পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং তিনি পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। পার্টির সিনিয়র নেতারাও তার নেতৃত্বে সংগঠন করতে অপারগতা প্রকাশ করেছেন।’

এরশাদ স্বাক্ষরিত ওই নির্দেশনায় আরো বলা হয়েছে, ‘সংগঠনের স্বার্থে পার্টির সাংগঠনিক দায়িত্ব ও কো-চেয়ারম্যানের পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি প্রদান করা হলো। তবে তিনি পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন। তিনি সংসদের বিরোধীদলীয় উপনেতার পদে থাকবেন কি-না, তা জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টি নির্ধারণ করবে।’

গত জাতীয় সংসদ নির্বাচনের পর পর ১৭ জানুয়ারি নিজ জেলা রংপুরে এক সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি এরশাদ তাঁর ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেছিলেন। এ সময় তিনি বলেছিলেন, তাঁর অবর্তমানে জি এম কাদেরই দলের হাল ধরবেন।

কিন্তু দুই মাসের মাথায় এরশাদ ‘সাংগঠনিক নির্দেশ’ শিরোনামে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)