শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » »
প্রথম পাতা » »
৪২৯ বার পঠিত
শনিবার, ২৩ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী

ঢাকা, ২৩ মার্চ- সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার (২২ মার্চ) বিকালে হাসপাতালে গিয়ে কাদেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এসময় অর্থমন্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের কাছে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন এবং আল্লাহর কাছে আশু রোগমুক্তি কামনা করেন।

শনিবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এতথ্য জনান।

এর আগে শনিবার সকালে সিঙ্গাপুরে থাকা সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। তার অ্যান্ডো ট্র্যাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে। আস্তে আস্তে ঘুমের ওষুধও কমিয়েছেন চিকিৎসকরা।

এদিকে অ্যান্ডো ট্র্যাকিয়াল টিউব খোলার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভীর সঙ্গে ওবায়দুল কাদেরের কথা হয়েছে। তিনি সেতুমন্ত্রীর চিকিৎসার সমন্বয়ক হিসেবে রয়েছেন।

তিনি বলেন, পরে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতালের লবিতে থাকা কাদেরের পরিবারের সদস্য ও অন্যদের এ তথ্য জানান ড. রিজভী।
উল্লেখ্য, গত ২ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)