শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » জাতীয় ঐক্যফ্রন্টের তিন দিনের কর্মসূচি ঘোষণা
প্রথম পাতা » রাজনীতি » জাতীয় ঐক্যফ্রন্টের তিন দিনের কর্মসূচি ঘোষণা
৪৫৬ বার পঠিত
শুক্রবার, ২২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় ঐক্যফ্রন্টের তিন দিনের কর্মসূচি ঘোষণা

পক্ষকাল ডেস্ক- তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঐক্যফ্রন্টের নেতারা সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

তিনি বলেন, নতুন নির্বাচনের দাবি, নিরাপদ সড়কের দাবি, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, ডাকসু নির্বাচন, গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা এবং অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে আগামী ৩০ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন। এ ছাড়া ৩১ মার্চ বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা হবে।

এ সময় এপ্রিল মাসজুড়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ে কর্মী সমাবেশ করারও ঘোষণা দেন মান্না।

এর আগে বিকেল সাড়ে ৪টায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, মো. মমিন উল্লাহ, ডাক্তার জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান খোকা বীর প্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)