শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ৪৭ ঘণ্টা পর ৬০ ফুট গভীর কূপ থেকে শিশু উদ্ধার
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ৪৭ ঘণ্টা পর ৬০ ফুট গভীর কূপ থেকে শিশু উদ্ধার
৪৫৮ বার পঠিত
শুক্রবার, ২২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪৭ ঘণ্টা পর ৬০ ফুট গভীর কূপ থেকে শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক -
স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে খেলার সময়ে হঠাৎই গর্তে পড়ে যায় শিশুটি। দিনমজুর বাবা-মায়ের ১৮ মাসের ওই সন্তান গর্তে পড়ে যাওয়ায়, স্থানীয় লোকজন দ্রুত পুলিশে খবর দেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে প্রশাসন।
.
এই সময় ডিজিটাল ডেস্ক: নাওয়াখাওয়া ভুলে দেড় বছরের শিশুকে বাঁচাতে দিনরাত এক করে চলছিল রুদ্ধশ্বাস লড়াই। অবশেষে সার্থক সে লড়াই। ৪৭ ঘণ্টা পর ৬০ ফুট গভীর কূপ থেকে জীবিত অবস্থায় তুলে আনা সম্ভব হয়েছে হরিয়ানার হিসারের সেই শিশুটিকে। ৬০ ফুটের যে কূপে শিশুটি পড়ে গিয়েছিল, তার পাশেই ৭০ ফুটের আর একটি চওড়া কূপ খোঁড়ে এনডিআরএফ ও ভারতীয় সেনার যৌথ উদ্ধারকারী দল। চওড়া কূপ থেকে পাশের কূপে সুড়ঙ্গ কেটে, সেখান থেকে তুলে আনা হয়েছে। জানা গিয়েছে, ওই খুদে বাড়ির সামনে পড়শি বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে কূপে পড়ে যায়। যে ভাবে পড়ে গিয়েছিল প্রিন্স, আজ থেকে ১৩ বছর আগে, কুরুক্ষেত্রে। তাকে উদ্ধার করতেও ৪৮ ঘণ্টা লেগে গিয়েছিল।

বৃহস্পতিবার সারা দেশ যখন রঙের উৎসবে মেতে, হরিয়ানার হিসারের রাতজাগা চোখ তখন চেয়ে এক গভীর কূপের অন্ধকারে। বুধবার ৬০ ফুট গভীর কূপে পড়ে যায় ১৮ মাসের এক শিশু।

তখনও উদ্ধার হয়নি, পাঠানো হচ্ছে বিস্কুট…
স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে খেলার সময়ে হঠাৎই গর্তে পড়ে যায় শিশুটি। দিনমজুর বাবা-মায়ের ১৮ মাসের ওই সন্তান গর্তে পড়ে যাওয়ায়, স্থানীয় লোকজন দ্রুত পুলিশে খবর দেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। কিন্তু, অমন কূপ থেকে শিশুকে উদ্ধার পুলিশের কম্ম নয়। দমকলেরও সে অভিজ্ঞাতা নেই। ফলে, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, এনডিআরএফে খবর যায়। পরিস্থিতি বুঝে শিশুকে উদ্ধারে সেনার কাছেও আর্জি জানায় প্রশাসন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় এনডিআরএফ ও সেনার উদ্ধারকারী দল। আনা হয় আধুনিক সুড়ঙ্গ কাটার যন্ত্র। উদ্ধারকাজ চলাকালীন বাচ্চাটির শ্বাস নিতে যাতে সমস্যা না হয়, সেজন্য গর্ত দিয়ে পাইপ নামিয়ে অক্সিজেন সরবরাহ করা হয়। পাঠানো হয় বিস্কুট ও ফলের রসও।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)