শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » শিক্ষাব্যবস্থা যুগোপযোগী করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » জেলার খবর » শিক্ষাব্যবস্থা যুগোপযোগী করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী
৪২৩ বার পঠিত
সোমবার, ১৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষাব্যবস্থা যুগোপযোগী করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

পক্ষকাল সংবাদ - শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর। শিক্ষার মান উন্নয়নে, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে প্রয়োজনীয় পরিবর্তন ও সংযোজন করতে সরকার প্রস্তুত রয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকালে মাদারীপুরের কালকিনিতে সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ ও ডি. কে. সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, শিক্ষার সাথে আমাদের জাতির অস্তিত্ব নির্ভরশীল। যেভাবে বিশ্ব এগিয়ে চলছে আমরা যদি সেভাবে শিক্ষিত না হই তাহলে আমরা অনেক পিছিয়ে যাবো।

তিনি শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে, শিক্ষক ও শিক্ষাবিদদের শিক্ষার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়ে বলেন, আজকের এই আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের মাধ্যমে যেসব সুপারিশ আসবে তা বাস্তবায়নে সরকার আন্তরিক থাকবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে তাঁর শিক্ষা ব্যবস্থার উপর। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন- “সোনার দেশ গড়তে সোনার মানুষ চাই।”

দীপু মনি বলেন, সরকার শিক্ষার গুনগত মান উন্নয়নে সচেষ্ট রয়েছে পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণাধর্মী শিক্ষার উপর জোর দিয়েছে। গবেষনাকে উৎসাহিত করতে সরকার বঙ্গবন্ধু ফেলোশিপ সাইন্স এন্ড আইসিটি এবং প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রবর্তন করেছে।

মাদারীপুর জেলার জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে এই সম্মেলনে অরো উপস্থিত ছিলেন কলকাতার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড হারুন-অর-রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এম আব্দুস সোবহান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন রশীদ খান, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন মাদারীপুর জেলার জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।



এ পাতার আরও খবর

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)