শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বাড়ি ক্রোক
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বাড়ি ক্রোক
৪৬৩ বার পঠিত
সোমবার, ১৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বাড়ি ক্রোক

পক্ষকাল ডেস্ক ১৮ মার্চ- স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । সোমবার সকালে দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলামের নেতৃত্বে ১৫ জনের দল রাজধানীর উত্তরা মডেল টাউনে ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কে আবজালের বাড়িটি ক্রোক করে।

‘তামান্না ভিলা’ নামে পাঁচতলা বাড়িতে থাকতেন আবজাল হোসেন। অভিযানের সময় বাড়িটি তালাবদ্ধ ছিল। আবজাল হোসেন কোথায় আছেন তাও কেউ জানাতে পারেননি।

গত ২১ জানুয়ারি আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের আদেশের পর তাদের সব ধরনের সম্পদ স্থানান্তর, হস্তান্তর, বিক্রি, লেনদেন বন্ধ করা হয়।

দুদক উপপরিচালক ও আবজাল দম্পতির অভিযোগ অনুসন্ধান দলের প্রধান সামছুল আলম তাদের সব ধরনের সম্পত্তি জব্দ করার আবেদনটি আদালতে পেশ করেছিলেন। গত ১০ জানুয়ারি এই কর্মকর্তা আবজালকে জিজ্ঞাসাবাদ করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের বিশেষ শাখা থেকে আবজাল ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়।

অনুসন্ধানে তাদের নামে স্থাবর-অস্থাবর বিপুল পরিমাণ সম্পদ পাওয়া গেছে, যা তাদের বৈধ আয়ের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। তাদের নামে বাড়ি, গাড়ি, জমি, প্লট, মেয়াদি আমানত, বিভিন্ন ব্যাংকে জমানো টাকা, ব্যবসায়িক কোম্পানিসহ নানা ধরনের সম্পদ পাওয়া গেছে। তারা গোপনে অর্থ পাচার করে বিদেশেও সম্পদ করেছেন। অনুসন্ধানে তাদের নামে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য পাওয়া গেছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)