শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » মুসলমানদের নিয়ে বিরূপ মন্তব্য, সিনেটরের মাথায় ডিম ভাঙল কিশোর
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » মুসলমানদের নিয়ে বিরূপ মন্তব্য, সিনেটরের মাথায় ডিম ভাঙল কিশোর
৫১২ বার পঠিত
শনিবার, ১৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুসলমানদের নিয়ে বিরূপ মন্তব্য, সিনেটরের মাথায় ডিম ভাঙল কিশোর

পক্ষকাল ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় মুসলমান অভিবাসীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিং। এর জের ধরে স্থানীয় সময় আজ শনিবার এক অনুষ্ঠানে তার মাথায় ডিম ভাঙে এক কিশোর। পরে ওই কিশোরকেও মারধর করা হয়।
গতকাল শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন। এখনো পাঁচ বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।
সিনেটরের মাথায় ডিম ভেঙে দেওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে সিনেটর ফ্রেজার অ্যানিং সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন দিক থেকে এসে এক কিশোর তার মাথায় ডিম ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে ওই কিশোর নিজের মুঠোফোনে সেটি ভিডিও করে। তবে মাথায় ডিম ভেঙে দেওয়ার পরপরই ওই কিশোরকে মারতে শুরু করেন সিনেটর। পরে অন্য কয়েকজন এসে ওই কিশোরকে মারতে থাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর টুইটারে বেশকিছু বিতর্কিত মন্তব্য করেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিং। তিনি টুইটারে লেখেন, ‘এখনো কি মুসলমানদের অভিবাসন ও সহিংসতার যোগসূত্র নিয়ে কেউ বিতর্ক করবেন?’
ফ্রেজার অ্যানিং বলেন, ‘নিউজিল্যান্ডের রাস্তায় ওই ঘটনার প্রকৃত কারণ হচ্ছে অভিবাসন কর্মসূচি, যা উগ্র মুসলিমদের নিউজিল্যান্ডে থাকার অনুমোদন দিচ্ছে।’



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)