শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ক্রাইস্টচার্চ হামলা: ব্রেন্টন টারান্ট পাকিস্তান সফরে গিয়ে দেশটি সম্পর্কে যা বলেছিলেন
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ক্রাইস্টচার্চ হামলা: ব্রেন্টন টারান্ট পাকিস্তান সফরে গিয়ে দেশটি সম্পর্কে যা বলেছিলেন
৪৭৬ বার পঠিত
শনিবার, ১৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্রাইস্টচার্চ হামলা: ব্রেন্টন টারান্ট পাকিস্তান সফরে গিয়ে দেশটি সম্পর্কে যা বলেছিলেন

পক্ষকাল ডেস্ক- ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসবাদী হামলার মূল সন্দেহভাজন হিসেবে যাকে চিহ্ণিত করা হচ্ছে, সেই ব্রেন্টন টারান্ট গত বছর পাকিস্তান সফরে গিয়েছিলেন। আর সেই সফরের সময় তিনি পাকিস্তানের মানুষের আতিথেয়তার প্রশংসা করেছিলেন।পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি শহরের যে হোটেলে তিনি অবস্থান করেছিলেন, সেই হোটেলের মালিক ব্রেন্টন টারান্টের ছবি দেখে তাকে চিনতে পারেন।

ওশু থাং হোটেলের মালিক সৈয়দ ইসরার হোসেন বিবিসিকে জানিয়েছেন,২০১৮ সালের অক্টোবরে ব্রেন্টন টারান্ট তার হোটেলে দুই রাত কাটান। তিনি একাই এসেছিলেন। হোটেলে অবস্থানকালে তিনি চারপাশের এলাকায় পায়ে হেঁটে ঘুরে বেড়ান। অন্য সব পর্যটকের মতই তিনি অনেক ছবি তোলেন।

মিস্টার হোসেনের সোশ্যাল মিডিয়া টাইমলাইনে ব্রেন্টন টারান্টের একটি ছবি ছিল। সেটি তিনি মুছে ফেলেন।তবে গত অক্টোবরে পোস্ট করা ঐ ছবির সঙ্গে ছিল পাকিস্তান সম্পর্কে ব্রেন্টন টারান্টের প্রশংসাসূচক মন্তব্য।
এতে ব্রেন্টন টারান্ট লিখেছিলেন, “পাকিস্তান এক আশ্চর্য জায়গা, বিশ্বের সবচেয়ে দয়ালু এবং অতিথিপরায়ণ মানুষে পরিপূর্ণ একটি দেশ।”হোটেল মালিক সৈয়দ ইসরার হোসেন জানান, পাকিস্তান সফরের সময় তিনি মিস্টার টারান্টের মধ্যে মুসলিমদের বা ইসলাম সম্পর্কে কোন বিদ্বেষ দেখেননি। তিনি বলেন, ক্রাইস্টচার্চের মসজিদে ভয়ংকর হামলার ঘটনায় তিনি রীতিমত স্তম্ভিত।
আরও পড়ুন:

ব্রেন্টন টারান্ট শুধু পাকিস্তান নয়, উত্তর কোরিয়া, তুরস্ক, পোল্যান্ড সহ আরও কিছু দেশ ভ্রমণ করেন সম্প্রতি। তবে এর ফাঁকে ফাঁকে তিনি নিউজিল্যান্ডে লম্বা সময় কাটিয়েছেন।

অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারান্ট কীভাবে উগ্র ডানপন্থী এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শে দীক্ষা নেয়, তার তদন্ত চলছে। তবে এর সঙ্গে তার বিভ্ন্নি দেশ ভ্রমণের কোন সম্পর্ক আছে কীনা তা স্পষ্ট নয়।

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হয় ৪৯ জন। এই হামলার ঘটনা ব্রেন্টন টারান্ট তার মাথায় লাগানো ক্যামেরা দিয়ে সরাসরি ফেসবুকে প্রচার করেছিলেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)