বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি » গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ না করলে আন্দোলন: ড. কামাল
গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ না করলে আন্দোলন: ড. কামাল
খবর পক্ষকাল এলএনজি ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ না করা হলে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ হুশিয়ারি দেন।বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ‘এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে, জনজীবন, উৎপাদন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। শিল্পকারখানা, পরিবহনব্যবস্থা হুমকির মুখে পড়বে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও যাতায়াত খরচের ওপরও পড়বে।’
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়ে গণফোরামের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, গণশুনানির নামে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব প্রতারণা ছাড়া আর কিছুই নয়।
বিবৃতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।
গ্যাসের অযোক্তিক মূল্যবৃদ্ধির প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে নেতারা বলেন, গণশুনানির নামে প্রতারণা ও এলএনজি ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ না করা হলে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ