দিনাজপুর মহারাজা স্কুল ট্রাজেডি দিবস পালিত
![]()
দিনাজপুর দিনাজপুর প্রতিনিধিঃ মহারাজা স্কুল ট্রাজেডি দিবস পারিত হয়েছে। ১৯৭২ সালের ৬ জানুয়ারী দিনাজপুরের মহারাজা গিরিজানাথ হাই স্কুলে অবস্থিত মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ক্যাম্পে মাইন বিস্ফোরণে শতশত মুক্তিযোদ্ধা শহীদ হয়। দিনাজপুরে এই দিনটি স্মরনে প্রতি বছর মহারাজা স্কুল ট্রাজেডি দিবস পালন করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিভা’র সম্পাদক আবু সাঈদ আহমে কুমারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, সহ-সভাপতি নুরুল হুদা দুলাল, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন। বক্তারা বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে মহারাজা স্কুলে মাইন বিস্ফোরণে শত শত মুক্তিযোদ্ধার শহীদ হওয়ার ঘটনা বাংলাদেশের একটি বড় ট্রাজেডি হলেও এই দিবস পালনে জাতীয় পর্যায় কোন কর্মসূচী নেয়া হচ্ছে না। বক্তারা এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে বিভিন্ন সংগঠন চেহেলগাজী মাজার প্রাঙ্গনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা