শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » ঢাকায় কোন রাসায়নিক গুদাম থাকবে না - প্রধানমন্ত্রী
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » ঢাকায় কোন রাসায়নিক গুদাম থাকবে না - প্রধানমন্ত্রী
৪৯৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় কোন রাসায়নিক গুদাম থাকবে না - প্রধানমন্ত্রী

পক্ষকাল রিপোর্ট: ঢাকা মহানগরীতে কোনোভাবেই কোনো ধরনের দাহ্য পদার্থের গুদাম রাখা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ক্ষেত্রে কোনো বাধাই আমরা মানব না।

তিনি বলেন, ‘নিমতলী ট্রাজেডির পরে চকবাজারে এধরণের দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা অবশ্যই রাজধানী থেকে গুদাম সরিয়ে দেব এবং এ ক্ষেত্রে আমরা কোনো বাধা মানব না। কোনো ধরনের দাহ্য পদার্থ এখানে থাকতে দেওয়া যাবে না।’

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে শপথ গ্রহণ করানোর পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পুরান ঢাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক। চকবাজারে ভয়াবহ আগুনে ৭১ জন নিহতের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের দাহ্য পদার্থ এখানে থাকতে দেওয়া যাবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাদের (ব্যবসায়ী) জন্য একটি পৃথক জায়গা খুঁজছি। যেখানে দাহ্য পদার্থ নিরাপদ থাকবে। আমরা তাদের ব্যবসা নষ্ট করতে চাই না। কিন্তু আবাসিক এলাকায় কোনো রাসায়নিক গুদাম থাকার অনুমতি পাবে না।’

শেখ হাসিনা বলেন, ‘যে জিনিসটায় আগুন লাগতে পারে। এতবড় একটা ক্ষতি…. একবার নিমতলী হয়ে গেল। দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা। কতগুলি মানুষের জীবন চলে গেল।’

‘কাজেই এইখানে যে যত বাধাই দিক। কোনো বাধাই আমরা মানব না। আমরা কিন্তু সেটা নিয়ে যাব,’ সতর্ক করেন প্রধানমন্ত্রী।

গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে ৬৭ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো চারজন।

এরপর পুরান ঢাকা থেকে সব রাসায়নিকের গুদাম সরাতে সময় বেঁধে দেয় সরকার। গুদাম অপসারণে চকবাজার, বকশীবাজারসহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে সিটি করপোরেশনের টাস্কফোর্স।

প্রধানমন্ত্রী ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান। এছাড়া ডিএনসিসি’র ২৬ কাউন্সিলর এবং ডিএসসিসি’র ২৪ জন নবনির্বাচিত কাউন্সিলর এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব এসএম গোলাম ফারুক শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য মঞ্চে উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদের সদস্য, ডিএসসিসি মেয়র, সংসদ সদস্য এবং উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র : বাসস, ইউএনবি



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)