শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » সরকারের সামনে বড় পাঁচ চ্যালেঞ্জ: ইনু
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » সরকারের সামনে বড় পাঁচ চ্যালেঞ্জ: ইনু
৫৪৫ বার পঠিত
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের সামনে বড় পাঁচ চ্যালেঞ্জ: ইনু

পক্ষকাল ডেস্ক : বর্তমান সরকারের বড় পাঁচটি চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো হলো- দুর্নীতি দমন, বৈষম্যের অবসান, সুশাসন কার্যকর করা, রাজাকার-জামাতের পুনরুত্থান, সব চক্রান্ত আটকে দেওয়া এবং বিজয়কে সংহত করা। আর গুরুত্বপূর্ণ এই কাজগুলো করতে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত জোরালো দরকার।’

মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে মাগুরায় জেলা জাসদের নেতাদের সঙ্গে এক মতবিনিময় শেষে সাবেক তথ্যমন্ত্রী, জাসদের কেন্দ্রীয় সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের এসব কথা বলেন।

হাসানুল হক ইনু মাগুরা শহরের আদর্শ পাড়ায় কেন্দ্রীয় জাসদ নেতা জাহিদ আলমের বাসায় জেলা জাসদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পরে ঢাকায় ফেরার পথে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।

এসময় স্থানীয় সাংবাদিকরা দেশের বিভিন্ন স্থানে সংবাদ কর্মীদের নামে মামলা, হামলা, আটক ও হয়রানির বিষয়টি তুলে ধরলে ইনু বলেন, ‘আপনারা নির্ভয়ে সমালোচনা করুন। দেশের কোথায়ও সাংবাদিকদের অযথা হয়রানি করা হচ্ছে না। আর আইসিটি অ্যাক্ট কিংবা সম্প্রচার আইন তৈরি হয়েছে সাইবার ক্রিমিনালদের জন্য। এতে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা জাসদ সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, ওয়াহিদ কামাল বাবলু, দেলোয়ার হোসেন দিলু, কাজী জিন্নাতুল নূর প্রমুখ।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)