শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তানিয়া সুলতানা হ্যাপী
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তানিয়া সুলতানা হ্যাপী
৭৭৪ বার পঠিত
সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তানিয়া সুলতানা হ্যাপী

নিজস্ব প্রতিনিধি ঃসন্ত্রাস, দুর্নীতি, মাদক মুক্ত , নারী সংসিতার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেবার অঙ্গীকার নিয়েই তানিয়া সুলতানা হ্যাপী কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথী হবার প্রতিদন্ধিতায় স্থানীয় দলীয় নেতা কর্মিদের মাঝে জনপ্রিয়য়তায় শীর্ষে অবস্থান করছেন। ফেস্টুন , ব্যানার ও পোস্টারের মাধ্যমে কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্নভাবে তাদের প্রার্থিতা জানান দিচ্ছেন । তাই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও কৌতুহল সৃষ্টি হয়েছে।

কটিয়াদী উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি। ইতিমধ্যে নারী ও তরুণ প্রজন্মের এই নেত্রীকে নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে ।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান ৮জন নেতা । তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি।। সে লক্ষ্যেই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের মাঝে শক্ত অবস্থান তৈরি করেছেন।

তানিয়া সুলতানা হ্যাপি, ১/১১ এর পরীক্ষিত, রাজপথের প্রিয় মুখ সাবেক বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলন ও চারদলীয় বিএনপি জামাত সরকারের ’আমলে বিভিন্ন হামলা-নির্যাতনের শিকার তৃণমূলে ব্যাপক জনপ্রিয় এবং ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী কে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার চলছে প্রতিদিন। তবে ১/১১ তে পরীাক্ষত সৈনিক হিসেবে তানিয়া সুলতানা হ্যাপি অন্যতম।

এ ব্যাপারে জানতে চাইলে তানিয়া সুলতানা হ্যাপি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করেই ছাত্রজীবন থেকে রাজনীতি করে এসেছি। দলের সুখে-দুঃখে পাশে আছি সব সময় । আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী করছি । দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে নৌকার জয় সু-নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধ ভাবে কাজ করব।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে কাজ করার সুযোগ করে দেন তাহলে এই উপজেলাকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক মুক্ত করবো, নারী সংসিতার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিব, অবহেলিত শিশুদের পাশাপাশি তরুনদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব বলে জানান তিনি।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)