রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ই-পেপার | জেলার খবর | ব্রেকিং নিউজ » মেহেরপুর কারাগারের বন্দীদের ইচ্ছা পূরণ
মেহেরপুর কারাগারের বন্দীদের ইচ্ছা পূরণ
মেহেরপুর প্রতিনিধি ॥ কারো সাজা যাবজ্জীবন, কারো বিভিন্ন মেয়াদে। এই মাঘ মাসের শীতের পিঠা থেকে বঞ্চিত বন্দী কয়েদীরা ভাঁপা পিঠা খাওয়ার ইচ্ছা পোষণ করলে তাদেরকে পিঠা খাওয়ানো হয়। তাই তো তাদের মাঝে ব্যতিক্রমী আয়োজন করলেন মেহেরপুর জেল সুপার এ এস এম কামরুল হুদা। আজ সকালে শীতে পিঠাপুলি উৎসবের মাধ্যমে জেলে বন্দী সকল কয়েদিকে শীতের পিঠা খাওয়ানো হয়। এতে খুশি কয়েদিরা। বন্দীদের মুখে একটু হলেও হাসি ফুটাতে পেরে গর্বিত কারা কর্তৃপক্ষ।
মেহেরপুর জেল সুপার এ এস এম কামরুল হুদা জানান, শীতের পিঠা থেকে কয়েদিদের বঞ্চিত করতে কষ্ট লাগছিল। তাই বিশেষ উদ্যোগ হিসেবে শীতের পিঠা তৈরি করে কয়েদিদের মাঝে বিতরণ করা হয়।এসব বন্দী শীতের পিঠা পেয়ে আনন্দিত। আমরাও মানবিক দায়বোধ্যতা থেকে একটু হলেও প্রশান্তি পাচ্ছি। এসময় জেল কারাগারের জেলর শরিফুল আলম, কনেস্টবল মামুনসহ কারাগারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে কারাগারের বাইরে আসা বন্দীদের পরিবার জেল কর্তৃপক্ষের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে