শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » » সিইসি: সেনাবাহিনী প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবে
প্রথম পাতা » » সিইসি: সেনাবাহিনী প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবে
৩৩৩ বার পঠিত
শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিইসি: সেনাবাহিনী প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবে

---আজকের খবর;

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় প্রয়োজন হলে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, ‘সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হবে না। তবে পরিস্থিতি বিবেচনায় তারা গ্রেপ্তার করতে পারবে। তাদের সে ক্ষমতা দেয়া আছে।’

cec km nurul huda 2018 11 29

শনিবার নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি নূরুল হুদা। সেনাবাহিনীর গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘কেন্দ্র বা কোন এলাকায় যদি ম্যাজিস্ট্রেট থাকে অথবা এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে, তাৎক্ষণিক হস্তক্ষেপ নেয়া দরকার তাহলে তারা গ্রেপ্তার করতে পারে। এটা আইনে উল্লেখ আছে। সিআরপিসিতে আইনে যেভাবে আছে সেভাবে তারা দায়িত্ব পালন করবেন।’

এদিকে নির্বাচনে ভোটের দিন ভোটকক্ষ থেকে সরাসরি লাইভ দেয়া যাবে না বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘ভোটকেন্দ্রের ভেতরে একসঙ্গে বেশি লোক যাওয়া যাবে না। বেশিক্ষণ অবস্থান করা যাবে না। বিদেশি পর্যবেক্ষকদের বেলায়ও এই নির্দেশনা থাকবে।’

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় বলেন, ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। রফিকুল ইসলাম বলেন, ‘ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। অ্যান্ড্রয়েড তো দূরের কথা ৪০০ গজের মধ্যে কেউ বাটন মোবাইল নিয়েও ঢুকতে পারবেন না। তবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে আমাদের করার কিছু নেই।’



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)