শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » কলাপাড়ায় নির্বাচন পরবর্তী হামলায়
প্রথম পাতা » জেলার খবর » কলাপাড়ায় নির্বাচন পরবর্তী হামলায়
৫০৭ বার পঠিত
রবিবার, ১ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলাপাড়ায় নির্বাচন পরবর্তী হামলায়

------
দিবাকর সরকারঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের হাফেজ প্যাদার বাজারে সন্ত্রাসীরা হামলা চালিয়ে নওশাদ আলম শোভন নামে এক ব্যবসায়ীর দোকানপাট ভাংচুর করেছে। সন্ত্রাসীদের হামলায় দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে। ব্যবসায়ী নওশাদ আলম শোভন এ ঘটনার জন্য বিজয়ী চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদারের সমর্থকদের দায়ী করেছে।
নওশাদ আলম শোভন অভিযোগ করে বলেন, শনিবার বিকেল সাড়ে ৫ টার সময় একই এলাকার মোস্তফা সন্যামত, নাঈম গাজী, রুবেল মীরা, অদুদ হাওলাদার, আবুবকর মীরা, আপেল মীরা, আহসান দুয়ারীসহ ৭-৮ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে অতর্কিতে তাঁর দোকানের ওপর হামলা চালায়। এতে তাঁর দোকানের কাঁচের গøাস, কম্পিউটার, লাইট, প্রিন্টার, মনিটরসহ কসমেটিকস সামগ্রী ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ধানখালী ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ হামলা কে বা কারা করেছে, তা আমি জানিনা। হয়তো নির্বাচনে পরাজিত হয়ে নৌকার প্রার্থী টিনু মৃধা ঘটনা সাজিয়ে আমার ওপর তার দায় চাপাচ্ছে।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এরকম হামলার কোনো খবর আমার জানা নাই। অভিযোগ পেলে তদন্ত করে দেখবো।’



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)