শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » আর ব্যর্থ আন্দোলন নয়, বিএনপির কেন্দ্রকে তৃণমূল
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » আর ব্যর্থ আন্দোলন নয়, বিএনপির কেন্দ্রকে তৃণমূল
৪৬১ বার পঠিত
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর ব্যর্থ আন্দোলন নয়, বিএনপির কেন্দ্রকে তৃণমূল

---
পক্ষকাল ডেস্ক ;
বিএনপির চলমান সভায় দলের নির্বাহী কমিটির সদস্য ও জেলার নেতারা কেন্দ্রীয় নেতৃত্বকে আরো বেশি কৌশলী হয়ে একটি সফল আন্দোলনের আহ্বান জানিয়েছেন। এসময় তারা বলেছেন, বিগত দিনের মতো আর কোনো ব্যর্থ আন্দোলন দেখতে চায় না তৃণমূল।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার দ্বিতীয় অধিবেশনে এমন দাবিই করেছেন বিভিন্ন জেলা থেকে আগত নেতারা।

এদিকে, বিগত দিনের আন্দোলন ব্যর্থ হওয়ায় চতুর্মুখী চাপে রয়েছেন কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল বিএনপি নেতা-কর্মীরা। এছাড়া যে সব নেতাকর্মী ২০১৪ সালে ৫ জানুয়ারির আগে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের টার্গেট করে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে দলের পক্ষ থেকে। এজন্য রাজধানী থেকে একটি সফল আন্দোলনের অপেক্ষায় রয়েছেন তৃণমূল বিএনপি। তারা আর কোনো ব্যর্থ আন্দোলন দেখতে চান না।

বিএনপির মেহেরপুর জেলা সভাপতি মাসুদ অরুন বলেন , ৮ ফেব্রুয়ারি যেন কোনো প্রহসনের রায় না দেয়, আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। যদি এ ধরনের কোনো রায় হয় তাহলে জনগণ এর জবাব দেবে। এছাড়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে। এই দাবি আদায়ে আমরা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন করবো। আমরা আমাদের দাবির কথা ম্যাডামকে জানিয়েছি। এ লক্ষ্যে দলের প্রধান জাতীয় ঐক্যের ডাক দেবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, নির্বাহী কমিটির দ্বিতীয় অধিবেশনের শুরু থেকে রংপুর জেলা সভাপতি সাইফুল ইসলাম, কক্সবাজার জেলা সভাপতি মো. শাহাজাহান, কিশোরগঞ্জ জেলা সভাপতি শরিফুল ইসলাম আলমসহ অন্যান্য জেলা থেকে আগত নেতারা ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন।

এসব নেতাকর্মীদের অধিকাংশই দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে একটি সফল আন্দোলেনের কর্মসূচি দেখতে চান। তারা বলেন, বিএনপিকে আরো কৌশলী হয়ে সংঘবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। প্রয়োজনে জাতীয় নেতাদের বিভিন্ন এলাকার দায়িত্ব দিয়ে তাদের অধীনে বিভিন্ন দলে বিভক্ত হয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে

হবে।

এর আগে শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ০৫ মিনিটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হোটেল লা মেরিডিয়ানের সভাস্থলে পৌঁছালে তার সভাপতিত্বে শুরু হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সভা।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)