সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনপির নির্বাহী কমিটির সভা বসুন্ধরা সিটি কনভেনশন হলে
বিএনপির নির্বাহী কমিটির সভা বসুন্ধরা সিটি কনভেনশন হলে

পক্ষকাল সংবাদ ঃরাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সিটি কনভেনশন হলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি (শনিবার) এ বৈঠক সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হবে।
সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, আমাদের দলের গঠনতন্ত্রের বিধান বলে খালেদা জিয়ার সম্মতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সভা ডেকেছেন। ইতোমধ্যে নির্বাহী কমিটির সবাইকে বৈঠকের নোটিশ দেয়া হয়েছে।
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার ‘রাজদর্শন হলে’ এ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী।
কাউন্সিলের প্রায় ২ বছর পর হঠাৎ করে কেন বৈঠক ডাকা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা কী স্বাভাবিকভাবে মিছিল মিটিং করতে পারি? একটা কর্মসূচি পালন করতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদেরকে বিভিন্ন দিক থেকে ধরে নিয়ে যায়। এগুলো করতে হলে তো স্বাভাবিক পরিবেশ প্রয়োজন হয়!’




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ