বুধবার, ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » সৌদি ভ্রমণে মার্কিনিদের সতর্কবার্তা
সৌদি ভ্রমণে মার্কিনিদের সতর্কবার্তা
পক্ষকাল ডেস্ক : মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ সতর্কবার্তা জারি করে।তারা জানাচ্ছে, ওই দেশ ভ্রমণের আগে মার্কিনিদের ‘সম্ভাব্য ঝুঁকি বিবেচনা’ করতে বলা হয়েছে। খবর- রয়টার্সের।
সৌদি আরব হুথি বিদ্রোহীদের একটি মিসাইল ভূপাতিত করেছে এমন দাবির দুই সপ্তাহ পর এই সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র।
স্টেট ডিপার্টমেন্টের ওই সতর্কবার্তায় বলা হয়েছে, রিয়াদ, জেদ্দা এবং দাহরাহসহ পুরো সৌদি জুড়ে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। দেশটির যেকোনো জায়গায় যেকোনো মুহূর্তে হামলা হতে পারে।
ওই বার্তায় আরো বলা হয়েছে, ইসলামিক স্টেট ও এর সহযোগী গ্রুপসহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ সৌদি এবং পশ্চিমা দেশগুলোকে তাদের হামলার লক্ষ্যবস্তু করে রেখেছে। এছাড়া মসজিদসহ অন্যান্য ধর্মীয় স্থাপনা এবং যেখানে পশ্চিমাদের বেশি আনাগোনা রয়েছে এমন জায়গায় এই হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
গেলো অক্টোবরে জেদ্দায় রাজপ্রাসাদের বাইরে একটি বন্দুকধারীর হামলায় দুইজন সৌদি গার্ড নিহত হয়। ওইসব আরো তিনজন আহত হয়।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র সৌদি আরব। গেলো ২০১৫ সালে ইয়েমেনে হুথি বিদ্রোহী বিরুদ্ধে সৌদির নেতৃত্বাধীন জোট হামলা শুরু করলে দেশটির প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদি বন্দরনগরী এডেন থেকে পালিয়ে যেতে বাধ্য হন।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত