শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল: ডিএমপি কমিশনার
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল: ডিএমপি কমিশনার
৪৬০ বার পঠিত
শনিবার, ২২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল: ডিএমপি কমিশনার

---পক্ষকাল ডেস্কঃ
শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের প্রথম থেকেই অনেক বোঝানো হয়েছিল। তাদের রাস্তা (শাহবাগ) ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা পুলিশের কথা শোনেনি। শিক্ষার্থীরা তারপরও রাস্তা বন্ধ করে যান চলাচলে বাধা সৃষ্টি করে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে। তখন পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের নিবৃত করে।’

শনিবার (২২ জুলাই) ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ ছাত্রদের প্রথমে বুঝিয়েছে। কিন্তু ছাত্ররা কথা শোনেনি। এরপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এরপরও এখানে কোনও ল্যাকিংস থাকলে তা যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে শাহবাগে আন্দোলন করে। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের ওপর পুলিশ আগবাড়িয়ে হামলা করেছে। এতে অন্তত তাদের ১০ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত হয় তিনজন। একজনের দুইচোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, টিএসসির দিক থেকে আসা একটি মিছিলে পুলিশের অ্যাকশন। ঘটনার পর পুলিশের এমন অ্যাকশনের সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে সাংবাদিকদের ওই ঘটনা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিলেন ডিএমপি কমিশনার।

একই অনুষ্ঠানে অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘গুলশান হামলায় জড়িত বাশারুজ্জামান ওরফে চকলেট বাশার ও ছোট মিজান অপারেশন ঈগল হান্টে নিহত হয়েছে। বাশারের ছবি আমরা মিলিয়ে দেখেছি। জঙ্গি সোহেল মাহফুজ তাদের মৃতূ্যর বিষয়টি জানিয়েছে। এরপরও পরিচয় নিশ্চিত হতে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)