শনিবার, ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » মেহেরপুরে জঙ্গি আস্তানায় তল্লাশি, নারী ও শিশুসহ আটক ৪
মেহেরপুরে জঙ্গি আস্তানায় তল্লাশি, নারী ও শিশুসহ আটক ৪
পক্ষকাল সংবাদ : গাংনীর বামন্দিতে জঙ্গি আস্তানা সন্দেহে এক সৌদি প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে মাবিয়া ও রজনী নামের দুই নারীকে সন্তানসহ আটক করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিক থেকে ওই বাড়িটি ঘিরে রেখে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জানা যায়, জঙ্গি আস্তানা সন্দেহে মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই বাড়িটিতে অভিযান চালায়। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য বাড়িটি ঘিরে তল্লাশি চালান।
এসময় বাড়ির মধ্যে থেকে দুই শিশুসহ মাবিয়া খাতুন, রজনি খাতুন নামে দুই নারীকে আটক করে জিজ্ঞাসাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান জানান, বেশ কয়েকদিন ধরে পাওয়া খবরের ভিত্তিতে আজ সকালে এই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় কোলের শিশুসহ দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে বাড়ির মধ্যে কোনো আসবাবপত্র পাওয়া যায়নি। এমনকি কোনো ধরণের নাশকতামূলক কোনো বস্তু পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এই বাড়ির মালিক সৌদি প্রবাসী মেশকাত আলী। সকালে তার ছেলে হাসিবুরকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানা হয়। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ