বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | সম্পাদক বলছি » মিশরে চুল কাটার অভিনব পদ্ধতি আবিষ্কার
মিশরে চুল কাটার অভিনব পদ্ধতি আবিষ্কার
সাজেদ রহমান ঃ
মিশরে আহমেদ আবু আল আইনাইন নামে ২৫ বছর বয়সী নাপিত চুল কাটার অদ্ভূত এক পদ্ধতি আবিষ্কার করেছেন। তিনি ছুরিতে হাতুড়ি দিয়ে আঘাত করে একটি বিশেষ প্রক্রিয়ায় চুল কাটেন। মিশরের ডাকালিয়া বিভাগের মিট গামর এলাকায় নিজস্ব সেলুনে এই সেবা দিয়ে আসছেন আবু আল আইনাইন।
আইনাইন তার সেলুনে সবসময় নিত্য নতুন পদ্ধতি যোগ করার চেষ্টা করেন। হাতুড়ি ও ছুরি দিয়ে চুল কাটার অভিনব পদ্ধতিটিও তিনি আবিষ্কার করেন।
আল আরাবিয়ার কাছে তিনি জানান, ছুরিতে হাতুড়ি দিয়ে আঘাত করে এর ধারালো অংশটা দিয়ে চুল কাটেন। এভাবে চুল কাটলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং মাথার তালুর একটি ভালো ম্যাসাজ হয়। খদ্দেররা এতে বেশ আরাম পান বলে জানা যায়। তার বেশিরভাগ খদ্দের সাধারণত তরুণ। অনেকে অবশ্য এতে ভয় পান এবং এটা ব্যবহার করতে নিষেধ করে দেন। এ নিয়ে বলতে গিয়ে আহমেদ আইনাইন বলেন: ‘কিছু খদ্দের আছে যারা এটা পছন্দ করে না। তবে এই পদ্ধতিতে চুল কাটতে আগ্রহীদের বড় অংশই তরুণ। তারা এভাবে চুল কাটতে চান কারণ এটা ব্যতিক্রম এবং মজার। তারা নতুন সবকিছু পরখ করে দেখতে চায়।’ অবশ্য খদ্দেরদের জন্য সুখবর হচ্ছে এভাবে চুল কাটতে গিয়ে তিনি অতিরিক্ত ফি দাবি করেন না।




“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা