শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৪ জুন ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সিটে ৬৫০, বাসের ভেতর মোড়ায় ভাড়া ৫০০ টাকা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সিটে ৬৫০, বাসের ভেতর মোড়ায় ভাড়া ৫০০ টাকা
৫৭১ বার পঠিত
শনিবার, ২৪ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিটে ৬৫০, বাসের ভেতর মোড়ায় ভাড়া ৫০০ টাকা

------
পক্ষকাল সংবাদ ঃ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। ঢাকার বাস টার্মিনালগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভীড়। গাবতলী ও কল্যাণপুরের বাস কাউন্টারগুলো ছিল লোকে পরিপূর্ণ। বাড়তি যাত্রীর চাপে বাসে কোনো সিট ফাঁকা নেই। ছাদেও জায়গা নেই। এই সুযোগকে কাজে লাগাচ্ছেন বাস মালিকরা। বাসের আসনের ফাঁকে ফাঁকে মোড়া বসিয়ে যাত্রী নেওয়া হচ্ছে।

শুক্রবার সরেজমিনে গাবতলী ও কল্যাণপুরে এ দৃশ্য দেখা যায়। অনেক যাত্রী অগ্রিম টিকিট না কাটায় টার্মিনালে এসে গন্তব্যের টিকেট খুঁজছেন। স্বল্প আয়ের মানুষেরা কম খরচে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। এই সুযোগটি কাজে লাগাচ্ছেন এক শ্রেণির পরিবহন মালিক-শ্রমিক। তারা বাসের ভেতর অতিরিক্ত মোড়া বা টুল পেতে যাত্রী তুলছেন।

রাবেয়া, খালেক, পূর্বাশা, জে আর, রয়েল, রাজধানী, সেবা, একে ট্রাভেলসসহ অনেক পরিবহন ‘মোড়া সিট’ বিক্রি করছে। ঈদ ভাড়ার তুলনায় মোড়ায় খরচ এক থেকে দেড়শ টাকা কম। পূর্বাশা পরিবহনে ঝিনাইদহের সিটের ঈদ ভাড়া ৬শ ৫০ টাকা। আর মোড়ার জন্য নেওয়া হচ্ছে ৫শ টাকা। ইঞ্জিন কভারেও যাত্রী নেওয়া হচ্ছে।

গাবতলীর নাবিল পরিবহনের কর্মী আউয়াল জানান, বৃহস্পতিবার থেকে যাত্রীদের চাপ বাড়ে। শুক্রবার সকালেও সেই চাপ আরো বেড়েছে। দুপুরের পর একটু হালাকা হয়েছে। আগামীকাল (শনিবার) বেসরকারি অফিস-গার্মেন্টস বন্ধ হবে। তাই আজকের চেয়ে কাল আরো চাপ বাড়বে।

চাপ বাড়ায় ঢাকা-পাটুরিয়ায়র লোকাল বাসেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। সবুজ নামে একজন যাত্রীয় জানান, অন্য সময় এসব বাসের ভাড়া ৮০ থেকে ১০০ টাকা। ঈদের জন্য ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে।

ঢাকা-চাপাইনবাবগঞ্জ রুটের রজনীগন্ধা পরিবহনের ছাদে উঠেছেন নাঈমুল হোসেন। মতিঝিলের একটি বেসরকারি অফিসে পিয়নের কাজ করেন নাঈমুল। তিনি বলেন, বাসের ভেতরের সিট ভাড়া ৭০০ টাকা। তাই ছাদে ২০০ টাকায় যাচ্ছেন। পাশেই একই রুটের শ্রাবন্তী পরিবহনও ছাদে লোক তুলছিল।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)