শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ জুন ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘নির্বাচন থেকে দূরে রাখতেই ফখরুলের গাড়িবহরে হামলা’
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘নির্বাচন থেকে দূরে রাখতেই ফখরুলের গাড়িবহরে হামলা’
৪৭৯ বার পঠিত
মঙ্গলবার, ২০ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘নির্বাচন থেকে দূরে রাখতেই ফখরুলের গাড়িবহরে হামলা’

---
পক্ষকাল সংবাদ : বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সুইডেনে এক অনুষ্ঠানে বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ করেছেন। তার একদিন পরই মির্জা ফখরুলের গাড়িবহরে এ আক্রমণ। এ আক্রমণই প্রমাণ করে সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর গাড়িবহরে হামলাকারী সন্ত্রসীদের গ্রেফতার ও বিচার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠন।

কিছুদিন আগে আমাকে জামা খুলে পিটিয়েছে উল্লেখ করে জয়নুল আবদিন বলেন, এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পিটিয়েছে। যারা মির্জা ফখরুলকে পিটিয়েছে, তাদের নিয়েই হাছান মাহমুদ মাটি কাটার নাটক করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, আমি ভেবেছিলাম সরকারের অনির্বাচিত এই স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাথে তদন্ত করে কোনো ব্যবস্থা নেবেন, কিন্তু তা তিনি না করে সময়ক্ষেপণ করছেন। এর পরিণাম কখনও শুভ হবে না।

বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে আমরা প্রতিটি গ্রামে গিয়ে গ্রামবাসীকে নিয়ে এই অবৈধ সরকারের ভোট চুরি ঠেকিয়ে প্রতিবাদ করব।

বিএনপি নেত্রী ফরিদা মনি শহিদুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, জিয়া নাগরিক ফোরামের (জিনাফের) সভাপতি মিয়া মহাম্মদ আনোয়ার প্রমুখ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)