বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | পোশাক শিল্প » তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের স্বাস্থ্য সেবা গুরুত্বের সাথে দেখতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের স্বাস্থ্য সেবা গুরুত্বের সাথে দেখতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পক্ষকাল সংবাদ ঃ
তৈরী পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের প্রজনন স্বাস্থ্য রক্ষার খরচ শ্রমিকদের উপর না চাপিয়ে মালিক পক্ষ, ক্রেতা এবং এ শিল্পের বন্ধুদের যৌথ সহায়তায় বহন করলে এ সম্পর্কিত উদ্যোগসমূহ অধিকতর ফলপ্রসূ হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্্রিয়ার আলম এমপি আজ রাজধানীর হোটেল লেইক শোরে ”ওয়ার্কিং উইথ উইমেন প্রজেক্ট” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শাহ্্রিয়ার আলম বলেন তৈরী পোশাক শিল্পের স্থায়ীত্বের জন্য এ শিল্পে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য সেবার বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। শ্রমিকের নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণের জন্য অপুষ্টি, কর্মক্ষেত্রের ঝুঁকি, সংক্রামক ব্যাধি, শিশুমৃত্যু, গর্ভধারনজনিত জটিলতা ইত্যাদি সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন।
অনুষ্ঠানের আয়োজক এস এন ভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরী পোশাক শিল্প কারখানা ও এর শ্রমিকদের প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে সংস্থাটি পরিচালিত একটি প্রকল্পের চার বছরের অভিজ্ঞতা বিনিময় করে সরকারী ও বেসরকারী বিভিন্ন স্টক হোল্ডারের সাথে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ আনোয়ার উল্লাহ, ঢাকাস্থ নেদাল্যান্ডস্ দূতাবাসের শার্জ দ্য এ্যাফেয়ার্স মার্টিন ভ্যান হুগ স্ট্র্যাটেন (Martine van Hoogstraten), এসএনভির কান্ট্রি ডিরেক্টর জেসন বেলাঙ্গেঁর (Jason Belanger) প্রমুখ।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান