শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২২ মে ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » বিদ্যুতের ভালো খবর দিতে পারলেন না প্রতিমন্ত্রী
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » বিদ্যুতের ভালো খবর দিতে পারলেন না প্রতিমন্ত্রী
৩৮৬ বার পঠিত
সোমবার, ২২ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্যুতের ভালো খবর দিতে পারলেন না প্রতিমন্ত্রী

 

‘বড় বিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়ন করতে না পারা ও সরবরাহ লাইনে ঘাটতির কারণে এই মুহুর্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কথা বলেন।

‘এখন আমরা বলব না যে খুব ভাল অবস্থায় আছি। বিদ্যুতের ক্ষেত্রে ভাল অবস্থায় যেতে আরও তিনটি বছর লাগবে। সঞ্চালন লাইনে এখনও ঘাটতি রয়ে গেছে। কাজ চলছে। চীন সরকারের কাছ থেকে আমাদের যে অর্থ পাওয়ার কথা সেগুলো প্রক্রিয়াধীন আছে। সব মিলিয়ে একটা ভাল জায়গায় যেতে ৩/৪ বছর লেগে যাবে’ বিদ্যুতের বর্তমান অবস্থা এভাবেই বর্ণনা করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘বৃহৎ প্র্রকল্পগুলো আসতে সময় লাগছে। আমি মনে করি দেশবাসী যারা আছেন, যারা গ্রাহক আছেন, সকলে আমাদের অবস্থাটা বুঝতে পারবেন। আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ, আমরা একটা ভাল অবস্থার দিকে যাব।’

আগামী রমজান মাসে বিদ্যুতের সংকট হবে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলতে পারি একটা ভাল পরিস্থিতির দিকে যাবে। সংকট তো থাকবেই, এখনও আছে।’

আশুগঞ্জে বিদ্যুৎ সঞ্চালন আইন ভেঙ্গে পড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। তবে সঞ্চালন লাইন মেরামত করতে ৬-৭ মাস লাগবে বলেও জানান তিনি।

‘তবে আমি বলতে পারি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এই মুহুর্তে আমরা দিতে পারব না। এটা হতে হতে আমাদের আরও ৩-৪ বছর লেগে যাবে’ যোগ করেন বিপু।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘যদি ডিমান্ড থাকে ১২ হাজার মেগাওয়াট তবে ক্যাপাসিটি হতে হবে এখন ২০ হাজার মেগাওয়াট। আমরা দেখছি বৃষ্টি হলে চাহিদা ৪ হাজার মেগাওয়াটে নেমে যাচ্ছে। গরম পড়লে বেড়ে হচ্ছে ১২ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ ব্যবহারের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে।’



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)