শনিবার, ৬ মে ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার লেন হবে
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার লেন হবে
![]()
পক্ষকাল প্রতিনিধি ঃ শনিবার কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভসহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানের বক্তৃতায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করেছি। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কও চার লেনে উন্নীত করা হবে।
সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
বিশ্বসভায় তার সরকারের নেতৃত্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে সেনাবাহিনীর অংশগ্রহণ ও তাদের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
এর আগে ঢাকা থেকে সকাল ১০টার দিকে কক্সবাজারে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ মেঘদূত।
কক্সবাজার সফরে বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান