শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আমাদের ও কি এমন ছবি তুলতে হবে ?
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আমাদের ও কি এমন ছবি তুলতে হবে ?
৪৯৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমাদের ও কি এমন ছবি তুলতে হবে ?

---

ফজলুল বারীর পোষ্ট থেকে নেওয়া ।আমি পেশাদার ফটো সাংবাদিকএমন ছবি এবং আমাদের দেশের বর্তমান পরিস্থিতি  যা আমাকে আগামী দিনের বাংলাদেশ কে নিয়ে ভাবিত করে ।

“ধর্ম আছে, জেহাদ আছে, আছে ক্ষমতার লড়াই৷ কিন্তু এর মাঝে মানুষ কোথায় যেন হারিয়ে গিয়েছে৷ হারিয়ে গিয়েছে জীবন৷ সিরিয়ার সুস্থ স্বাভাবিক জীবন৷ হারিয়ে যাওয়া সেই জীবনের কাহিনিই ফুটে উঠেছে ভাইরাল হওয়া এই ছবিতে৷ যাতে তুলে ধরা হয়েছে যুদ্ধবিধস্ত সিরিয়ার এক ফটোগ্রাফারের কাহিনি৷ অনেক বছর সিরিয়াতে কাটিয়েছেন আবদ আল কাদের হাবক৷ নিজের ক্যামেরায় তুলেছেন যুদ্ধের নৃশংসতার কাছে মানবিকতার পরাস্ত হওয়ার কাহিনি৷

---কিন্তু এদিন আর নিজের চোখের জল ধরে রাখতে পারেননি৷ কী হয়েছিল এদিন? সিরিয়ার যে অঞ্চলে আবদ ও তাঁর সঙ্গীরা কাজ করছিলেন একটি খাবার ভর্তি ট্রাক এসেছিল৷ চিপসের লোভে যেখানে ভিড় জমিয়েছিল কচিকাঁচারা৷ কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড জোরে হয় বিস্ফোরণ৷ চোখের সামনে সমস্ত শিশুকে ঝলসে যেতে দেখেন আবদ৷
কিছুক্ষণের জন্য সার ছিল না তাঁর দেহে৷ সম্বিত ফিরতেই ক্যামেরা হাতে ছুটে যান৷ ছবি তুলতে নয়, শিশুগুলিকে বাঁচাতে৷ একের পর এক আহত শিশুকে তুলে নিয়ে অ্যাম্বুল্যান্সের দিকে ছুটে যেতে থাকেন আবদ৷ কিন্তু সবাইকে বাঁচাতে পারেননি৷ সরকারি হিসেবে প্রায় অন্তত ৬০টি শিশু প্রাণ হারিয়েছে বিস্ফোরণে৷ বেসরকারি হিসেবে তার চেয়েও বেশি৷ আশেপাশে কচি দেহগুলি ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখে ভেঙে পড়েন অভিজ্ঞ ফটোগ্রাফার৷ মর্মান্তিক দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করেন তাঁর এই এক সহযোগী৷ চোখে জল তাঁরও ছিল৷ কিন্তু কোথাও যেন ছিল একটা দায়িত্ববোধ৷ দায়িত্ব বিপ্লবের নামে দিনের পর দিন চলতে থাকা এই চুড়ান্ত অমানবিকতার আসল চিত্রটা সারা পৃথিবীর সামনে তুলে ধরা৷ তাই করেছেন তিনি৷ সেই সঙ্গে উঠেছে প্রশ্ন, আর কতদিন সাধারণ মানুষকে চোকাতে হবে ক্ষমতার এই নিষ্ঠুর লড়াইয়ের মূল্য?”



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)