শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » কোরীয় নাগরিক হত্যা: আসামির যাবজ্জীবন কারাদণ্ড
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » কোরীয় নাগরিক হত্যা: আসামির যাবজ্জীবন কারাদণ্ড
৪৩৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোরীয় নাগরিক হত্যা: আসামির যাবজ্জীবন কারাদণ্ড

---
পক্ষকাল সংবাদ : রাজধানীর গুলশানে এক কোরীয় নাগরিক হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মানিক সরকার। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। আসামি মানিক সরকার নিহত নারী ও তার স্বামীর পরিচালিত আরিয়ান কোরিয়ান নামের রেস্তোরাঁর কর্মী ছিলেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান লিখন সংবাদমাধ্যমকে বলেন, ২০১১ সালের ৯ নভেম্বর কোরীয় নাগরিক রো জং সিয়ংকে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওই বছরের ১৭ নভেম্বর তিনি মারা যান। এ ঘটনায় ওই দিন নিহত নারীর স্বামী পার্ক জ্যাং সিয়ং বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। তিনি ৪৫ বছর ধরে গুলশানে রেস্তোরাঁ পরিচালনা করে আসছেন। ঘটনা তদন্ত শেষে ২০১২ সালের ৩০ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরের জুলাই মাসে আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়।

মানিক সরকার গ্রেফতার হওয়ার পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রায়ে বলা হয়েছে, নিহত নারীর মেয়ের খারাপ আচরণ, আসামিকে মারধরসহ তার বেতন-ভাতা ও অন্য সুযোগ-সুবিধা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। বেতন নিয়ে নিহত নারীর সঙ্গে আসামির একাধিকবার কথা-কাটাকাটি হয়।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)