শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » মেহেরপুরে মুজিবনগর দিবসের কর্মসূচি
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » মেহেরপুরে মুজিবনগর দিবসের কর্মসূচি
৩৬৫ বার পঠিত
রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহেরপুরে মুজিবনগর দিবসের কর্মসূচি

---পক্ষকাল প্রতিনিধি : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি নিয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ এপ্রিল সূর্যোদ্বয়ের সাথে সাথে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ এবং বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ বাহিনী, আনসার, বিএনসিসি, বয়স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন। সকাল ৯টায় মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে শেখ হাসিনা মঞ্চে ‘হে তারুণ্য তুমি দাঁড়াও’ শিরোনামে উপস্থাপনা।
সকাল সাড়ে ৯ টায় মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা। বিকেল ৫টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম (এমপি) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রনালয়ের মন্ত্রী আমির হোসেন আমু (এমপি)।
অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, ব্যারিস্টার আমিরুল ইসলাম, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, খায়রুজ্জামান লিটন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেণ শিকদারসহ খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় সকল এমপি আলোচনা সভায় উপস্থিত থাকবেন বলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন নিশ্চিত করেছেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)