বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী বন্ধু
ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী বন্ধু
![]()
পক্ষকাল সংবাদঃ ‘ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত সরকারের যৌথ উদ্যোগ দু’দেশের মধ্যে যে পারস্পরিক আস্থা ও নিরাপত্তার সৌহার্দ্য গড়েছে, উন্নয়ন অংশীদারিত্বে তা ক্রমবর্ধমান ভূমিকা রাখবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রাক্কালে বাংলাদেশ সফররত সাত সদস্যের ভারতীয় সাংবাদিক দলের সাথে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে মতবিনিময়কালে একথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, ‘সীমাপার সন্ত্রাস বন্ধ করা ও প্রত্যেকের নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের অধিকার প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবথেকে বড় অর্জনগুলোর অন্যতম। এর মাধ্যমে এদেশের মাটি প্রতিবেশীর জন্য নিরাপদ হয়েছে। দ্বিতীয় কোনো দেশে জঙ্গি তৎপরতা চালানোর কাজে বাংলাদেশের ভূমি যেন ব্যবহার না হয়, শেখ হাসিনা তা নিশ্চিত করেছেন।’
প্রেসক্লাব অভ্ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তিস্তা চুক্তির আশা আমাদের রয়েছে। সুষম পানিবন্টন বন্ধুত্বকে আরো মজবুত করবে।’
সেইসাথে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য তথ্যমন্ত্রী গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকা প্রকল্প নিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের একযোগে কাজ করা উচিত বলে মতামত দেন। এ প্রকল্প পানিবন্টন ছাড়াও জলবিদ্যুৎ ও পর্যটনে ব্যাপক ভূমিকা রাখতে পারে, বলেন তিনি।
আসন্ন সফরে দু’দেশের তথ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরের জন্য যৌথ অডিও-ভিজ্যুয়াল অনুষ্ঠান ও চলচ্চিত্র নির্মাণ এবং দূরদর্শনে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার বিষয়ে দু’ টি চুক্তি ও গণমাধ্যম বিষয়ে সহযোগিতায় একটি এবং অল ইন্ডিয়া রেডিও ও বাংলাদেশ বেতারের মধ্যে একটি সমঝোতা স্মারক প্রস্তুত হচ্ছে বলেও সভায় জানান হাসানুল হক ইনু।
ভারতের দ্য হিন্দু’র সুহাসিনী হালদার, আনন্দবাজারের অগ্নি রায়, দ্য টেলিগ্রাফের দেবদীপ পুরোহিত, প্রেসক্লাব অভ্ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী, হার্ড নিউজের সঞ্জয় কাপুর, এএনআই’র অশোক রাজ এবং সংবাদ প্রতিদিনের সৌম্য বন্দোপাধ্যায় সভায় অংশ নেন।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়