শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » »
প্রথম পাতা » »
৩৬৬ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---
পক্ষকাল সংবাদ ঃমৌলভীবাজার: মৌলভীবাজারের ফতেহপুরের নাসিরপুরের বাগানবাড়ির জঙ্গি আস্তানাটিতে এখন তল্লাশি চালাচ্ছে সোয়াট (স্পেশাল উইপন অ্যান্ড ট্যাকটিস টিম) এর সদস্যরা।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যা ৬টার পর নাসিরপুরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শুরু করেন ঢাকা থেকে যাওয়া পুলিশের সোয়াট এর সদস্যরা।

ঘণ্টাখানেকের কিছু বেশি সময় ওই জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে সোয়াট টিম। তবে রাত সাড়ে সাতটার পর থেকে সেখানে আর গুলির আওয়াজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ভেতরে থাকা জঙ্গিরা ‘নিষ্ক্রিয়’ হয়ে পড়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং রাতে আলোক স্বল্পতার কারণে পরবর্তীতে অভিযান সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়। ফিরে যায় সোয়াট সদস্যরাও।

পরে আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে ফের ঘটনাস্থলে পৌঁছায় সোয়াট টিমের সদস্যরা। বর্তমানে তারা জঙ্গি আস্তানা ‘বাগানবাড়ি’তে তল্লাশি চালাচ্ছেন ।

অন্যদিকে বুধবার সন্ধ্যা ছয়টা থেকেই পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশের বিশেষ ক্রাইম রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা।

সন্ধ্যার আগেই শক্তিশালী সার্চ লাইটের মাধ্যমে বড়হাটের জঙ্গি আস্তানার চারপাশ আলোকিত করে রাখা হয়। নাসিরপুরের ‘অপারেশন হিটব্যাক’ শেষ করে বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান চালাবে সোয়াট।

বড়হাট এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে ওই দুটি বাড়ি বুধবার ভোরে পুলিশ ঘিরে ফেলার পর থেকে সারাদিনই থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

প্রায় ১৮ কিলোমিটার ব্যবধানে ওই দুই বাড়িরই মালিক লন্ডন প্রবাসী এক ব্যক্তি। দুই বাড়িতে নারী ও শিশুসহ জনা দশেক লোক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিরাপত্তার স্বার্থে বড়হাটের বাড়ি ঘিরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও কুসুমবাগ এলাকা এবং খলিলপুর ইউনিয়ন পরিষদ থেকে আশপাশের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে রেখেছে জেলা প্রশাসন।

দুই এলাকাতেই সকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দিয়ে মাইকিং করা হয়।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)