শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » » লন্ডন হামলা : এখন পর্যন্ত কী জানা যাচ্ছে
প্রথম পাতা » » লন্ডন হামলা : এখন পর্যন্ত কী জানা যাচ্ছে
৩৬৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লন্ডন হামলা : এখন পর্যন্ত কী জানা যাচ্ছে

---ব্রিটিশ সংসদের কাছে ‘সন্ত্রাসী’ হামলা হয়েছে।

লন্ডনে স্থানীয় সময় বিকাল পৌনে তিনটা নাগাদ দুটি পৃথক হামলার ঘটনা ঘটেছে।

ওয়েস্টমিনস্টারে সংসদ চত্বরে এক ব্যক্তি একজন পুলিশকে ছুরিকাঘাত করেছে। পার্লামেন্ট হাউসের চত্বরেই পুলিশ সদস্যরা হামলাকারীকে গুলি করেছে।

পুলিশ এই হামলার ঘটনাকে “সন্ত্রাসী হামলা” বলে দেখছে।

হামলাকারী নিকটবর্তী ওয়েস্টমিনস্টার সেতুর উপর ছাই রঙা একটি হাউন্ডাই গাড়ি নিয়ে উঠে বেশ কিছু পথচারীর উপর দিয়ে গাড়িটি চালিয়ে দেয়। এরপর গাড়িটি সে সেতুর রেলিংএ বিধ্বস্ত করে দেয়।

পথচারী একজন মহিলা যাকে গাড়ি দিয়ে পিষে দেওয়া হয়েছিল তিনি মারা গেছেন বলে পরে জানা যায়।

হামলাকারী গাড়িটি রেলিংয়ে মারার পরপরই ওয়েস্টমিনস্টার সংসদ ভবনের ফটক দিয়ে ঢুকে পড়ে এবং একজন পুলিশ অফিসারকে ছুরি মারে বলে খবরে বলা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন লোকটি হাতে ছুরি ধরা অবস্থায় দ্বিতীয় আরেকজন পুলিশ সদস্যের দিকে এগিয়ে গেলে পুলিশ তাকে গুলি করে।

সংসদের উভয় কক্ষ, হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস বন্ধ করে রাখা হয়েছে। কাছের সেন্ট টমাস হাসপাতাল এলাকাও বন্ধ করে দেওয়া হয়েছে।

জনসাধারণকে ওই এলাকায় যেতে বারণ করা হচ্ছে এবং ওই এলাাকর ওয়েস্টমিনস্টার পাতাল রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

বিকাল পৌনে তিনটা নাগাদ গুলি যখন চলছিল তখন একটি জাগুয়ার গাড়ি প্রধানমন্ত্রী টেরেসা মে-কে নিয়ে সংসদ ভবন চত্বরে ঢোকে।

প্রধানমন্ত্রী ঠিক আছেন বলে ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)